“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় দেলদুয়ারে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য, ১৩৫ টাঙ্গাইল-৬ (দেলদুয়ার নাগরপুর) মো. রবিউল আওয়াল, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. আজাদ মিয়া, বিআরডিবি চেয়ারম্যান মো. অপু তালুকদার শিপলু প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও ভূমি সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।