কুড়িগ্রামের চিলমারী খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক,ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও চালকল মালিক সমিতির সভাপতি মো.হাফিজুর রহমান, বিএনপি নেতা মো.শামস্ুিদ্দন সরকার, সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে এ্যাপস এর মাধ্যমে আবেদনের ভিত্তিতে লটারী করে ২৩০জন প্রান্তিক কৃষকের নিকট থেকে ৬৯০মে.টন ধান, প্রতিকেজি চাল ৪৯টাকা দরে উপজেলায় ৩৭জন মিলারের মাধ্যমে ৯৩৭মে. টন চাল ও প্রতি কেজি ৩৬টাকা দরে ৭৩ মে.টন গম ক্রয় করা হবে। যা গত ৩মে তারিখে শুরু হয়ে আগামী ৩১আগষ্ট পর্যন্ত চলবে।