উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে বরিশালের গৌরনদীতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম নুরুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. জামাল উদ্দিন ফকির প্রমুখ।