নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৬:৩০ পিএম
নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও সারাদেশের ন্যায় জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। নাচোল উপজেলা ভূমি অফিসচত্বরে এ ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।” ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের চলমান উদ্যোগকে সামনে রেখেই এবারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৯ মে সকাল সাড়ে দশটার দিকে ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়। অনুষ্ঠিত ভূমিসেবা মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপির সম্পাদক দুরুল হোদা, নাচোল পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশী আমানুল্লাহ মাসুদ, সদর ইউপির ওয়ার্ড সদস্য সাজাহান আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং ভূমি অফিসের কর্মকর্তা ও সেবাগ্রহীতারা। সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা না দিতে সেবাগ্রহীতাদের প্রতি আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে