কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৯ মে, ২০২৬, ০৭:০৯ পিএম | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৭:০৯ পিএম
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঢাকার কেন্দ্রীয় সভাস্থল তেজগাঁও থেকে অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ ভূমিসেবা মেলা-২০২৬ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে জাতীয়ভাবে মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ থেকে যুক্ত অনলাইন অনুষ্ঠানটি

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাময়িক দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এদিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে

ভূমিমেলায় স্থাপিত চারটি স্টলে নাগরিকদের ভূমিসেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাৎক্ষণিক বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসেও একযোগে এ মেলার উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে