গজারিয়ায় ৯৯৯-এ খবর পেয়ে নদী থেকে বৃদ্ধাকে জীবিত উদ্ধার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৭:১৭ পিএম
গজারিয়ায় ৯৯৯-এ খবর পেয়ে নদী থেকে বৃদ্ধাকে জীবিত উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় চর রমজানবেগ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ভেসে থাকা অজ্ঞাত (৬০) এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল (১৯মে) সাড়ে ১১টার দিকে চর রমজানবেগ এলাকার মেঘনা নদী থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে এক বৃদ্ধাকে মৃত ভেবে ভেসে থাকতে দেখে এলাকাবাসী ৯৯৯ এ খবর দেয়। খবর পেয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সেখান থেকে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাত ওই বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। ওই বৃদ্ধা সামান্য কথা বলতে পারলেও নিজের নাম পরিচয় বলতে পারছেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়রা তাকে মৃত ভেবে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করি। চিকিৎসার জন্য তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে