বাগমারায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৭:৩৭ পিএম
বাগমারায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
রাজশাহীর বাগমারায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার কার্যক্রম শুরু হয়। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ জনগণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ই-মিউটেশন, অনলাইনে খাজনা প্রদান, নামজারি, ডিজিটাল ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদর্শন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অনলাইনে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর অতিথিরা বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, বাগমারা থানার ওসি জিল্লুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মনিরুজ্জামান রঞ্জু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জর্জ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনছুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিঞা, উপজেলা আইসিটি প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন, সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই ভূমিসেবা মেলা কার্যক্রম।
আপনার জেলার সংবাদ পড়তে