সহকারী শিক্ষিকার বিরুদ্ধে মারধরের অভিযোগে বিভাগীয় মামলা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৭:৪৪ পিএম
সহকারী শিক্ষিকার বিরুদ্ধে মারধরের অভিযোগে বিভাগীয় মামলা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে সহকর্মীকে মারধর ও শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার বৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ মনিসা সরকার  একই উপজেলার বিশাপাড়া বিদ্যালয়ের  সহকারী শিক্ষিকা কামরুন নাহার চায়নার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ইউএনও বরাবরে লিখিত আবেদন করেন।

অভিযোগে উল্লেখ করা হয়,  গত ১৯ এপ্রিল  বিদ্যালয়ে অবস্থান কালে প্রধান শিক্ষক শাহানাজ বেগমের কক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালে অন্য বিদ্যালয় থেকে আগত শিক্ষিকা কামরুন নাহার  চায়না ক্ষিপ্ত হয়ে মনিসা সরকারকে চড়-থাপ্পড় ও ঘুষি মারেন এবং পরে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে দাবি করা হয়। এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত অবস্থায় মনিসা সরকারকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগে আরও উল্লেখ করেন, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ জারি করে গত ২৩ মে বেলা ১১টায় উভয় পক্ষকে সাক্ষীসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। শুনানিতে বাদী মনিসা সরকার উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। 

লিখিত বক্তব্যে মনিসা সরকার বলেন, ঘটনার দিন বিশাপাড়া বিদ্যালয়ের শিক্ষিকাদারা অফিস কক্ষে তাকে মারধরের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে  এবং বিভাগীয় মামলা করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং উপজেলার বিশাপাড়া বিদ্যালয়ের  সহকারী শিক্ষিকা কামরুন নাহার চায়নার তার ভুল স্মৃকার করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে