জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা কার্যক্রম লক্ষে পিরোজপুরের জিয়ানগরে ইউনিয়ন পর্যায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ এর অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ( কোডেক) এর উদ্যোগে মঙ্গলবার পাড়েরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাড়েরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির কোডেকের সদস্য ও ইউনিয়নের সুশীল সমাজ সংগঠনের সদস্যগন সহ ইউপি সদস্যগন অংশগ্রহন করেন। সংলাপে পানি দুষন রোধ ও সরকারের সামাজিক সুরক্ষা সেবা সহায়তায় প্রাপ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করন বিষয়ের উপর আলোচনা মাধ্যমে উক্ত বিষয় গুলো সমাধানের জন্য ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন ও সরকারের স্থায়ী প্রতিনিধিগন যৌথ উদ্যোগ নেওয়া সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও জলবায়ূ ও পরিবেশগত ভাবে এলাকায় ঝুঁকিতে থাকতে হয়। বিভিন্ন কারনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ভাবে বিঘ্ন ঘটে। গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ উন্নয়নে সকলে দলমত নির্ভিশেষে ভুমিকা থাকা দরকার। একটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা থাকতে পারে।