মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫৬ নং ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।
ভবেরচর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং এই ৪টি বিভাগে অংশ নেয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখিনুর আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১৭ নং ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শাহিনুর আক্তার, ১৮ নং আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান মোল্লা, ২০ নং পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফুজা মুন্নি, ২১ নং আনারপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা আক্তার, ২২ নং শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার, ৫৬ নং ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিবাবক বিন্দু।
শিশুদের উজ্জ্বল পারফরম্যান্স এবং প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে সভাপতির বক্তব্যে আঁখিনুর আক্তার বলেন, শিশুদের শিখবে হেসে-খেলে, আর এই প্রতিযোগিতা সেই শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে। শিশুরা খেলাধুলা, নৃত্য, গান, কুইজ ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে উজ্জ্বল ছাপ রেখে যায়। অনুষ্ঠানটি স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সম্পন্ন হয়।প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি, সৃজনশীলতা ও জ্ঞানের প্রসার ঘটানো হয়। উপস্থিত অতিথিরা সবাই এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।