দৌলতখানে উপজেলা শিক্ষা পদক পেলেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৮:১২ পিএম
দৌলতখানে উপজেলা শিক্ষা পদক পেলেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ভোলার দৌলতখান উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা,  কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি কর্তৃক মনোনীত হয়ে শিক্ষা পদক পেলেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান।    

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, প্রাথমিক শিক্ষায় বিশেষ   অবদান রাখায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ যাচাই-বাছাই কমিটি কর্তৃক মনোনীত হয়ে গৌরব বয়ে এনেছেন  

শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম,

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ নাজিম উদ্দিন  চরগুমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, 

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) রাফিয়া হাসান মদনপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, 

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) বিবি ফাহিমা 

দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 

 শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) এজেডএম সালা উদ্দিন জয়নগর ফকিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,  

শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) মারিয়া আলম  সহকারী শিক্ষক নলগোড়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 

শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) মোঃ নিয়াজ মোর্শেদ  সহকারি শিক্ষক জয়নগর ফকিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা শ্রেষ্ঠ প্রাথমিক 

বিদ্যালয়  নির্বাচিত হয়েছে জয়নগর হাই স্কুল  সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অভিনন্দন : প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ মনোনীত হয়েছেন যারা সকলকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা সামাজিক  সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে