মোরেলগঞ্জে মোবাইল কোর্টে মাদক কারবারীর ৬ মাসের কারাদন্ড

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ১৯ মে, ২০২৬, ০৮:১৭ পিএম
মোরেলগঞ্জে মোবাইল কোর্টে মাদক কারবারীর ৬ মাসের কারাদন্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে জামাল শেখ(৬০) নামে এক পেশাদার মাদক করবারিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১৯ মে) বিকেল ৪ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনসপেক্টর জাফরুল আলমের নেতৃত্বে একটি দল তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে।

পরে মোবাইল কোর্টে তোলা হলে বিজ্ঞ নির্বাাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার জামাল শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ডাদেশ দিয়ে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, কাঁঠালতলা গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে জামাল শেখ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় বহু মাদক মামলা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে