দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের সেচ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে পানি ব্যবস্থাপনা সংগঠন -এর সদস্যদের অংশগ্রহণে একদিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক ব্লক-৫ ও বৈদ্যুতিক ব্লক-৬ সেচ প্রকল্প এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উপপ্রধান সম্প্রসারণ অফিসার ও কোর্স কোঅর্ডিনেটর মো. রফিউল বারি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো রংপুর অঞ্চলের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুরজামান নয়ন, বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমানসহ প্রকল্পভুক্ত পানি ব্যবস্থাপনা দল (ডগএ)-এর সদস্য ও স্থানীয় কৃষকরা।কর্মসূচিতে অংশগ্রহণমূলক আলোচনা ও ব্যবহারিক উপস্থাপনার মাধ্যমে সেচ প্রকল্প পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, পানির সুষম বণ্টন এবং কৃষি উৎপাদনে আধুনিক সেচ ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন বলেন, সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় কৃষকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম মাঠপর্যায়ে পানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপপ্রধান সম্প্রসারণ অফিসারের দপ্তর, বাপাউবো, ঠাকুরগাঁওয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয় কৃষি উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনার পথে একটি কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।