প্রচন্ড গরমে নাজিরপুরে বাড়ছে তালশাঁসের চাহিদা

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ১১:১৬ এএম
প্রচন্ড গরমে নাজিরপুরে বাড়ছে তালশাঁসের চাহিদা

শুরু হয়েছে মধুমাস। সব ধরনের সুস্বাদু ও রসালো ফলের সমারোহ ঘটে মধুমাস বা জ্যৈষ্ঠ্যমাসে। ইতোমধ্যে বাজারে বিক্রি শুরু হয়েছে আম, লিচু, কাঁঠাল, বাঙ্গি, আতা ফল ইত্যাদি। এর সঙ্গে বিক্রি হচ্ছে কাঁচা তাল বা তালশাঁস। প্রচণ্ড তাপদাহের সময় তালশাঁসের চাহিদা বেড়ে যায়।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তালশাঁস সংগ্রহ করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য আনা হয়।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে দেখা যায়, সবার পছন্দের এ মৌসুমি ফলটি ভ্যানে করে নিয়ে উপজেলার দিঘিরজান বাজারে বিক্রি করছেন মো: আবুল বাশার। প্রতি পিস তালশাঁস বিক্রি করেন ১০-১৫ টাকা করে।

আবুল বাশার বলেন, গরমের সময় এ ফলটির ব্যাপক চাহিদা থাকে। সব শ্রেণি-পেশার মানুষ তালশাঁস কিনে থাকেন। প্রতিদিন ৩০০-৪০০ পিস তালশাঁস বিক্রি করেন বলে তিনি জানান।

আবুল বাশারে মতো আরও অনেকে দিঘির যান বাজারসহ উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় ভ্যানে করে তালশাঁস বিক্রি করে থাকেন।

আপনার জেলার সংবাদ পড়তে