রাষ্ট্রীয় মর্যাদায় কালিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ১১:১৯ এএম
রাষ্ট্রীয় মর্যাদায় কালিয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন

‎নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের মরহুম মালেক ফকিরের বড় ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির ফকিরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায়  জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার পিতা-মাতার সমাধির পাশে তাকে দাফন করা হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম এর প্রতিনিধি হিসাবে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: আব্দুল মুমিন এর উপস্থিতিতে পিরোলী খানকাহ শরীফ মাঠে বীর তাকে অনার প্রদান করা হয়। পিরলি খানকা শরীফের গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওলানা মো: মাহমুদুল হক আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠিত তার জানাজায় রাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, পিরোলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

‎প্রসঙ্গত,  তিনি সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭:০০ টায় পৃথিবীর মায়া ত্যাগ করে ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন  অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি......রাজিউন)। তিনি পিরোলী গ্রামের তিনি 'এডিনো কার্সিনোমা' নামক দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে