সারাদেশের ন্যায় বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ আশেপাশের উপজেলাগুলোতে ভূমি সেবা সপ্তাহ আজ মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিনের নেতৃত্বে ভূমি সেবা সপ্তাহের র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় জনগণকে জনসচেতন করার জন্য অনলাইনের মাধ্যমে সঠিক কাগজপত্র ব্যবহার করে খারিজ করার জন্য সরকারিভাবে এই সেবা প্রদানের আহ্বান জানান। এসময় সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজের সচেতন লোক ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি অফিসের কানুনগো আবুল হাসান, অফিস সহকারী মো: নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার বাবুল মিয়া, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। পরে দুপুরে পৌর ভূমি অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন করেন।