"মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ-জনতার অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকাল চারটায় পিরোলী এলাকার সচেতন মহল কর্তৃক স্থানীয় ফুটবল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোলী ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মো: জামির হোসেন মোল্যা। সাংবাদিক মাসুম রেজার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অব.) মো: রকিবুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবীন হালদার ও কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব শেখ মোঃ আশরাফ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো: আলতাফ উদ্দিন, বিএনপিনেতা মো: আশরাফ হোসেন, মো: হিরন সরদার, মোঃ সোহাগ গাজী প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন, পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা সকলের সম্মিলিত সহযোগিতায় পিরোলী এলাকা সন্ত্রাস, অনলাইন প্রতারণা ও মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।