প্রধানমন্ত্রীর আগমনে মাঠ ও মঞ্চ পরিদর্শন করলেন ডিআইজি

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০২:৫০ পিএম
প্রধানমন্ত্রীর আগমনে মাঠ ও মঞ্চ পরিদর্শন করলেন ডিআইজি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনকে উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২০ মে) দুপুরে সরকারি নজরুল একাডেমি মাঠ এবং ঐতিহাসিক নজরুল মঞ্চ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

এদিন দুপুরে তিনি অনুষ্ঠানস্থল পরিদর্শনে আসেন এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন। মাঠ ও মঞ্চ পরিদর্শন ছাড়াও তিনি অনুষ্ঠানস্থলের আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থান ঘুরে দেখেন। 

প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া নানা পদক্ষেপের বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সাথে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) ইসরাফিল হাসান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে