র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি দিদার হোসেন (৫২)’কে রাজধানীর লালবাগ থানা এলাকা হতে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭ মে রাতে র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে ডিএমপি, ঢাকার ডেমরা থানার মামলা নং- ০৬(০৭)০৬, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ১৯(খ) মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: দিদার হোসেন (৫২), পিতা- আবু মিয়া, সাং- নন্দনসার, থানা- নাড়িয়া, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।