লোহাগড়ায় সিটি ব্যাংক উপ-শাখার উদ্বোধন

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০২:৫৪ পিএম
লোহাগড়ায় সিটি ব্যাংক উপ-শাখার উদ্বোধন

নড়াইলের লোহাগড়ায় সিটি ব্যাংক এর  উপ-শাখা  উদ্ধোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০ টার দিকে লোহাগড়া বাজারস্থ্য  লোহাগড়া সাব পোস্ট অফিসের সামনে জাহান ভিলা ভবনের নীচতলায় এ ব্যাংকের উদ্ভোধন করা হয়। 

উদ্ভোধন শেষে  আলোচনা সভায়  সিটি ব্যাংক ফরিদপুর এরিয়া প্রধান  মোঃ শহিদুল্লাহ  সভাপতিত্ব করেন।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি ব্যাংক খুলনা ও বরিশাল বিভাগের রিজিওনাল হেড মোঃ ইব্রাহিম খলিল। 

লোহাগড়া সিটি ব্যাংক এর  শাখা  ব্যবস্থাপক মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লোহাগড়া শাখা ব্যবস্থাপক মো. আলমগীর ফারুক, সিটি ব্যাংকের আলফাডাঙ্গা শাখা ব্যবস্থাপক  মো. তারিকুল ইসলাম, সাংবাদিক  ইকবাল হাসান শিমুল, আব্দুল মমিন প্রমুখ। 

এছাড়াও  সিটি ব্যাংক লোহাগড়া উপ-শাখার ক্যাশ ইনচার্জ আদিত্য দাস, ব্রাঞ্চ অপারেশন তুষার দাস, সহকারী অফিসার মো. প্রিন্স মাহমুদ সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, লোহাগড়া বাজার ব্যবসায়ীরা ও ব্যাংকের  গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি  ফিতা কেটে ব্যাংকের উদ্ভোধন করেন। ব্যাংক কর্তৃপক্ষ পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সিটি ব্যাংকে লেনদেন করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে