র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল শনিবার ১৬ মে রাতে নিয়মিত ডিউটি করাকালীন ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পারগেন্ডারিয়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরী পিস্তল সদৃশ ওয়ান শ্যুটারগান উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।