পূবালী ব্যাংকের বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর শাখার আয়োজনে ‘ক্যাশলেশ ক্যাম্পেইন’ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে টরকী বন্দর ট্রাকষ্ট্যান্ড থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে ফিতা কেটে ক্যাশলেশ ক্যাম্পেইনের শুভ উদ্বোধণ করা হয়। সবশেষে পূবালী ব্যাংক টরকী বন্দর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তারের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাসান মোহাম্মদ জাকি, বিএনপি নেতা ফরহাদ শরীফসহ অন্যান্যরা। অনুষ্টানে পূবালী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ক্যাশ টাকার বিভিন্ন অসুবিধা যেমন নকল নোট, ছেড়াফাটা নোট ইত্যাদি এড়িয়ে দূর্নীতিমুক্ত, কালোটাকা ও মানি লন্ডারিং মুক্ত, ট্যাক্সফাকি মুক্ত সমাজ বিনির্মানে পূবালী ব্যাংকের এই উদ্যোগ বিরাট ভূমিকা রাখবে। এছাড়া পূবালী ব্যাংক যেহেতু একটি শক্তিশালী ব্যাংক যারা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেন তাদের সেই ব্যাংকে গ্রাহকের ক্যাশলেস লেনদেন সম্পূর্ণ নিরাপদ ও গ্রাহকবান্ধব বলেও উল্লেখ করা হয়।