বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সরদার মো. সোহেলের বাবা মো. জালাল উদ্দিন হিরু (৭২) বার্ধক্যজনিত কারনে বুধবার (২০ মে) ভোরে উপজেলার গুঠিয়া গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়ে রেখে গেছেন। ওইদিন বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক, শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, মফস্বল সাংবাদিক ফোরামের বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজিত রনি প্রমুখ।