ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৪:৫২ পিএম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে বুধবার (২০ মে) সকালে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। র‌্যালি শেষে স্টেশন অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে