ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ বিপুল পরিমাণ নকল সেমাই ধ্বংস

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৫:০০ পিএম
ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে জরিমানাসহ বিপুল পরিমাণ নকল  সেমাই ধ্বংস

মঙ্গলবার ১৯ মে জান্নাতুল মাওয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেরাণীগঞ্জ, ঢাকা এর নেতৃত্বে ও র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জের কোনাখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভেজাল খাদ্য পণ্য সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো: রুবেল ও মো: মনির হোসেন উভয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক  ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) করে মোট ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা প্রদান করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল খাদ্য পণ্য সেমাই জব্দ করে ধ্বংস করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে