মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যদের ওপরে হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার ভিজিএফ এর চাল ভাগ না পেয়ে ইউপি সদস্যদের উপরে হামলা চালায় বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, সরকার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে চাউল উপহার বিতরণের জন্য দিয়েছে। সেই দুঃস্থদের চাল জামায়াত নেতাকর্মীরা ভাগচায় ভাগ না দেওয়ার কারণে জামায়াতের নেতাকর্মীরা ইউপি সদস্যদের আতর্কিত হামলা চালায়।
৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউদ্দিন বলেন, দুস্তদের দাবিকৃত চাল জামায়াত নেতাদের না দেওয়ার কারণে তারা তার উপর হামলা চালায়।
ভারপ্রাপ্ত আফরোজা খাতুনের স্বামী আবুল হোসেন বলেন, জামায়াত নেতৃবৃন্দের যদি কোন দুস্থ মানুষ থাকে তাদের নামের তালিকা দিবে আমরা যাচাই-বাছাই করে তাদের চাল দেবো। তারা কোন তালিকা দেয়নি অথচ জোরপূর্বক চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের ছেলে আসিফ বলেন, জামাতের লোকেরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্যদের উপর হামলা করে চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা শর্টকে পড়ে।
গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম বলেন, আমাদের দলীয় লোকজন গিয়েছে কিনা এটা নিশ্চিত না তবে জেনে এ বিষয়ে কথা বলব।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, হালকা গ্যাঞ্জাম হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।
এ ব্যাপারে জানতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেনের ব্যবহৃত মোবাইলে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।