পাবনার চাটমোহরে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে। এ ব্যাপারে রাতেই চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ধর্ষিতা শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,কামালপুর গ্রামের মৃত ময়দান আলীর ছেলে বৃদ্ধ আঃ জলিল (৬০) মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশি সুজন প্রামানিকের মেয়ে ও কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী (১১) কে ঘর ঝাড়ুু দেওয়ার কথা বলে তার জামাই বাড়িতে ডেকে নেয়। জামাই-মেয়ে ঢাকাতে থাায় আঃ জলিল তার জামাই বাড়িতে রাত যাপন করেন। শিশুটি ওই বাড়িতে গেলে আঃ জলিল তাকে ধর্ষন করে। শিশুটির কান্নাকাটিতে প্রতিবেশিরা এগিয়ে এলে আঃ জলিল দ্রুত এলাকা থেকে সটকে পড়েন। শিশুটির পিতা-মাতা ও প্রতিবেশিরা রাতেই শিশুটিকে থানায় নিয়ে আসেন। পুলিশ তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে। এ ব্যাপারে শিশুটির মা চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান,থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আঃ জলিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই পুলিশ তাকে আটক করতে পারবে।