পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসি বাজারে একটি জুয়েলারি দোকানে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে। চোর ওই বাজারের রতন আলীর মা জুয়েলার্সের টিনের বেড়া খুলে ভেতরে ঢুকে শোকেচে সাজানো ৩০০ ভরি রুপার গহনা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তবে দোকানের কোন সিন্দুক বা অন্য কোন কিছু ভাঙা হয়নি। সিন্দুকেও সোনা-রুপা ছিল। রতন আলী জানায়,তার ১২ লাখ টাকার স্বর্নালংকার ও রুপা চুরি হয়েছে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনাটি রহস্যজনক বলে পুলিশের ধারনা।
থানার ওসি জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।