গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৬:২৬ পিএম
গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন,প্যারেড পরিদর্শন, অগ্নিনির্বাপক, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি সকালে কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে একইস্থানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধা। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও  গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। এসময় গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সহসম্পাদক আল-মামুন বিশ্বাস, বংপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। 

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মহাতাব উদ্দিন মৃধা জানান, ৭ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন অব্যাহত থাকবে। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছর ১৯ মে পর্যন্ত ৫২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ক্ষতির পরিমান ২৭ লাখ ৬৫ হাজার টাকা। উদ্ধার করা হয় ৮৭ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া ১৬৭টি দুর্ঘটনায় ১৭০ জন পুরুষ ও ৬০ জন নারীকে উদ্ধার করা হয়। এরমধ্যে ৩ জন মারা যান। তিনি আরও জানান অগ্নিকাণ্ড ও দুর্ঘটনাছাড়া সকল দুর্যোগে নাগরিক সুরক্ষা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে