কিশোরগঞ্জে অধিগ্রহণে ৫১ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিতরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ২০ মে, ২০২৬, ০৬:৪১ পিএম | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৬:৪১ পিএম
কিশোরগঞ্জে অধিগ্রহণে ৫১ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিতরণ

কিশোরগঞ্জে অধিগ্রহণের ফলে ৫১ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে। ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ কর্তৃক অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অনুকূলে এসব চেক হস্তান্তর করা হয়। বুধবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।  অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন অধিগ্রহণের প্রক্রিয়া সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করতে সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি কোনো অভিযোগ থাকলে জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জানানোর আহবান জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান,এল.এ কেস নং ০২/২১-২২ এর আওতায় "ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্পঃ সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর) তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ”প্রকল্প বাবদ ৩৩টি চেক। এল.এ কেস নং ১৪/১৯-২০ এর আওতায় “কিশোরগঞ্জ(বিন্নাটি)-পাকুন্দিয়া -মির্জাপুর- টোক জেলা মহাসড়ক নির্মাণ প্রকল্প ১৯ টি চেক প্রদান করা হয়েছে।বিতরনকৃত এল.এ কেসে মোট টাকার পরিমাণ : ৮,৯৮,২৫,১৫২/-। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান,  রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা, ট্রেজারী শাখা) মো: সূফি সাজ্জাদ আল ফোজায়েলসহ

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে