কোরবানীর পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২০ মে, ২০২৬, ০৮:০৭ পিএম
কোরবানীর পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা

“জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে সঠিক পদ্ধতিতে উপজেলা পর্যায়ে কোরবানীর পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ মে) সকালে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিতে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান ও ডাঃ মোঃ আবদুল্লাহ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ তোফাজ্জল হোসেন,  

আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ আইনুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি এবং কসাইগণ।

উল্লেখ্য, দেশে প্রথম বারের মতো আসন্ন পবিত্র কোরবানী ঈদে সঠিক পদ্ধতি অনুসরণ করে পশু জবাই এবং পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যে অনুষ্ঠিত প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। একইসাথে সময়োপযোগি এই সিদ্ধান্তের জন্য প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা এ প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রী সহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 


আপনার জেলার সংবাদ পড়তে