সাতক্ষীরা রেঞ্জ অফিস ভাংচুর ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২১ মে, ২০২৬, ১১:২২ এএম
সাতক্ষীরা রেঞ্জ অফিস ভাংচুর ও বনকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা

সুন্দরবন পশ্চিম বিভাগের অধিনস্থ সাতক্ষীরা রেঞ্জ অফিস ভাংচুর ও পাঁচ জন বনকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ও দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সুন্দরবন পশ্চিম বিভাগের বন প্রহরী কল্যান সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বন প্রহরী কল্যান সমিতির সভাপতি মোঃ মনিরুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি মোঃ রেজা লতিফ, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল হক, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, হিসাব নিরক্ষক শেখ আবেদুল ইসলাম, কার্যকরি সদস্য মোস্তফা জাহিদ, মোঃ তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, আঃ সালাম, রাজু আহমেদ ও মোঃ হায়দার আলী।

আপনার জেলার সংবাদ পড়তে