নড়াইলের লোহাগড়া উপজেলার প্রতিটি গ্রামকে আলোকিত করতে চান ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। মানব সেবা করাটা এখন যেন তার নেশায় পরিনত হয়েছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে যুবকদের খেলার মাঠে ফিরিয়ে নিতে চান তিনি। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করে সুষ্ঠ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে কাজ করছেন শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।
জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের মোঃ আবদুল সবুর শেখের পুত্র ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। তিনি একজন সফল ব্যবসায়ি। মানব কল্যাণ সংস্থার মাধ্যমে তিনি দীর্ঘদিন নানা সেবামূলক কাজ করে যাচ্ছেন।
শেখ মতিউর রহমান খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সাথে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি আর এম ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর। মিরপুর মডেল মাদরাসার পরিচালক। শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নড়াইল মানবিক কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি লাহুড়িয়া মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ, ডোয়াতলা মসজিদে ছাদ ঢালাইকরণ, ইলেকট্রিক উপকরণ প্রদান সহ নড়াইলের বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করেছেন। দুস্থ্য, অসহায় মানুষদের সেবার পাশাপাশি বিভিন্ন মাঠে খেলাসামগ্রী বিতরণ করেছেন।
গ্রামের অন্ধকার রাস্তায় নিজ উদ্যোগে সড়ক বাতি স্থাপন করে আলোকিত করে গ্রামের মানুষ ও পথচারীদের পাশে দাড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। কোটাকোল ইউনিয়নে দেড় কিলোমিটার রোড লাইট (সড়ক বাতি) নিজ অর্থায়নে স্থাপন করেন তিনি। আসন্ন নির্বাচনে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি আরো বেশি মানব সেবা করতে চান।
কোটাকোল ইউনিয়নের যুবকদের মাঝে ফুটবল, জার্সি বিতরণ করেছেন। নেশা ও মোবাইল গেম ছেড়ে যাতে যুবকরা খেলাধুলার মাধ্যমে ভালো কাজে ব্যস্ত থাকে সেই চেষ্টা ই করছেন তিনি। দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা, কাপড়,লুঙ্গি বিতরণ। শিক্ষার্থীদের জন্য খাতা, কলম, বইয়ের ব্যবস্থা করছেন তিনি। মানবতার সেবায় আরো বেশি সম্পৃক্ত হতে চান তিনি। তাই সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।