দেশের প্রয়োজনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নৌবাহিনী: নৌ বাহিনী প্রধান

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০২:২৮ পিএম
দেশের প্রয়োজনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নৌবাহিনী: নৌ বাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে-কোন প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়ার বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার, দুটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, ৪ টি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট, পাঁচটি পেট্রোল বোট অন্তর্ভুক্তকরণের পাশাপাশি নিজস্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ নেভি নেটওয়ার্ক  স্থাপন, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও এন্ট্রি ড্রোন সিস্টেমসহ আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডসমূহ নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণ এবং বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরআগে নৌবাহিনী প্রধান শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। শেষে ২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে  শাহরিয়ার টুটুল কে 'নৌপ্রধান পদক, সামিউল ইসলাম শাকিল কে 'কমখুল পদক, কাদের মিয়া কে 'শের-ই-বাংলা পদক প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে