গত রোববার থেকে বৃহস্পতিবার(২১মে) চিতলমারীর সিমান্ত বর্তী বাগেরহাট সদর উপজেলার খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী অজানা রোগে আক্রান্ত হয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে।ভর্তিকৃত শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে সুস্থ করা হলেও কয়েক জন শিক্ষার্থীর পূণরায় অসুস্থ হয়ে পড়েছে।
এই রোগ সম্পর্কে চিতলমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায় জানান, প্রচন্ড গরমে পানিশূন্যতায় ভুগে হিস্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ায় তারা অচেতন হলে হাসপাতালে ভর্তি হয় পরে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়, তবে একজন এখননোও ভর্তি রয়েছে। ক্লাসরুমে বাতাসের ব্যাস্থা না থাকায় এবং পানি শূন্যতায় এমনটা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিব খান জানান,কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির কারণে অসস্থিকর পরিবেশের সৃষ্টি হয়ে ৪দিন ধরে ১৪ ছাত্রী অচেতন হয়ে পড়ে। তাদের মধ্যে জৈতা বিশ্বাস, শীর্ষা সরকার, আখি, তৃষ্ণা, প্রিয়ন্তী, আরধ্যা গাইন, ঐশী, নবনীতা, দৃষ্টিপাত, সঙ্গীতা ও দীঘা রানা। এদের অনেককে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। তবে দীঘা রানার অবস্থা খারাপ হওয়ায় বুধবার সে চিতলমারী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষার্থী অর্পা মজুমদার, রিয়া মন্ডল ও শীর্ষা সরকারও অচেতন হয়ে পড়ে।
স্কুলের ক্লাসরুমে ফ্যান না থাকার কারণে এসকল ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে বলেও ওই শিক্ষক অভিযোগ তোলেন।
এব্যাপারে চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক বলেন, সম্মলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়টি বাগেরহাট সদর উপজেলার মধ্যে পড়েছে তবে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা চিতলমারী কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।