পিরোজপুরের জিয়ানগরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।