কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৩:২৪ পিএম
কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনের মধ্যে থেকে আব্দুর রহমান (৫০) নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী যশোর সদরের রামনগর গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কোলা বাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, যশোর ট- ১১-১৩৪৬ নং ট্রাকটি কালীগঞ্জ কোলাবাজার সংলগ্ন ক্ষ্যাদাপাড়া মোড়ে গত তিন দিন ধরে পার্কিং করা ছিল। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ট্রাক ডাইভারকে ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া না পেয়ে তারা স্থানীয় ফাড়ি পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকের দরজা খুলে পেছনের কেবিন থেকে চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশে পচন ধরেছে। তাদের অনুমান, কোন ছিনতাইকারী চক্র ট্রাকের মালামাল লুট শেষে চালককে হত্যার পর ট্রাকটি ওই স্থানে রেখে যেতে পারে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি জেল্লাল হোসেন জানান, সড়কে পার্কিং থাকা ট্রাক থেকে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে, কিভাবে তার মৃত্যু হয়েছে তার সেটি উদ্ধারে পুলিশের তদন্ত চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে