চিলমারীতে বজ্রপাতে ১জনের মৃত্যু

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) :
| আপডেট: ২১ মে, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৩:২৭ পিএম
চিলমারীতে বজ্রপাতে ১জনের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলা থানাহাট ইউনিয়নের মজাইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন ওই এলাকার নুরজামালের পুত্র রফিকুল ইসলাম (৩৫)। নিহতের পিতা নুরজামাল জানান, সকাল ৭টার দিকে তিনি বসতবাড়ির এক ঘর থেকে অপর ঘরে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আপনার জেলার সংবাদ পড়তে