গোমস্তাপুরে সিএমইএস'র জেন্ডার সমতা ও আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ২১ মে, ২০২৬, ০৫:২৪ পিএম | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৫:২২ পিএম
গোমস্তাপুরে সিএমইএস'র জেন্ডার সমতা ও আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইনস (সিএমইএস) এর ওমেন রাইট ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন প্রকল্পের জেন্ডার সমতা ও আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।  সিএমইএসের ইমপাওয়ারিং ওমেন এন্ড গালর্স প্রজেক্টের নয়াদিয়াড়ী ইনচার্জ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আল-মামুন বিশ্বাস, সংস্থার নয়াদিয়াড়ী ইউনিটের ফ্যাসিলেটর বিলকিস পারভিন, সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ আলী ও আলম হোসেন। সভায় জেন্ডার, বাল্যবিবাহ, নারী নির্যাতন, পারিবারিক কলহ, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন আইন বিষয়ে আলোচনা করা হয়। অবহেলিত ও অসহায় মানুষের জন্য আইনগত সহায়তা জোরদার করা হয়েছে। পারিবারিক ও দাম্পত্য বিরোধ মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে বলে সভায় জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে