কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের প্রতিরক্ষা বাঁধে প্রায় ২০০ মিটার ভেঙ্গে নিচ দিয়ে বিশাল ফাটল ধরেছে বলে এলাকাবাসীর অভিযোগ। গত বুধবার একদল সাংবাদিক সরেজমিন গেলে দেখতে পায় প্রায় ১১ কোটি টাকার ৫৫০ মিটার বাঁধের মধ্যে শিংপুর বাজারের পার্শ্ব প্রতিরক্ষা বাঁেধ বড় ধরনের ফাটল ও অনেক জায়গায় নদী গর্ভে বিলীন হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর প্রশ্ন কোটি কোটি টাকা খরচ করে মতিন গ্রুপ কি কাজ করেছেন, যে এ বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে গেল। মতিন গ্রুপের কয়েকজন লোকের সাথে আলাপ করলে তারা বলেন, বস্তা দিয়ে এ বাঁধ আপাতত রক্ষা করবেন বলে উল্লেখ করেন। সামনের বছরে পানি শুকালে পূর্ণ বাঁধের প্রকল্পের কাজ শুরু করবেন বলে উল্লেখ করেন। পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে বাজিতপুরে হাসানপুরে ১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে জোড়াতালি দিয়ে। অন্য প্রকল্পটির কাজ কোনোরকমভাবে নদী গর্ভে বস্তার বালি ফেলছেন। হাসানপুর জেলে পল্লী জনসাধারণের এখন এই বর্ষার মধ্যে হুমকির মুখে থাকতে হবে বলে তাদের অভিযোগ। তারা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি একবার ভেবে দেখবেন কি?