বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আনিছুর রহমান, ুপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান বক্তব্য রাখেন।
কর্মশালায় রেজিস্ট্রেশন এর পর স্বাগত বক্তব্য ও পরিচয় পর্ব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার বিষয়ক (আউটরিচ) কর্মকাণ্ড, স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা ইত্যাদি) -গ্রাম আদালতের টিভিসি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব, অংশগ্রহণকারীদের দলীয় কাজ, দলীয় কাজের উপস্থাপন এবং এর উপর প্রশ্নোত্তর পর্ব (উন্মুক্ত আলোচনা), সহায়তায় সক্ষম প্রতিষ্ঠানসমূহ ও (তাদের) সংশ্লিষ্ট প্রচার বিষয়ক (আউটরিচ) পরিকল্পনার আউটলাইন, কর্মশালা ও গ্রাম আদালত বিষয়ে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সংক্ষিপ্ত বক্তব্য, সভার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল, অংশগ্রহণকারীদের কর্মশালার সঙ্গে সংযুক্ত করা, গ্রাম আদালতের চলমান কার্যক্রম এবং প্রচার বিষয়ক (আউটরিচ) পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণ করা হয়।