মোল্লাহাটে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৫:৫২ পিএম
মোল্লাহাটে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।

সহকারী কমিশনার (ভূমি) মোসা: সাদিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক শফিউল আজম নিশান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ভূমি সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিযোগীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি মেলা ও এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে