বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া কলারোয়া ভূমি অফিসে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরসদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র - ছাত্রীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ও ফলাফল ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, ভূমি তে জন্ম আর ভূমি তে মূত্যু, সেজন্য ভূমি সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে আর শিক্ষকদের প্রতি আহবান করেন যে,আপনারা ভূমি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য সার্ভেয়ার নিয়ে এবং আমাদের আমন্ত্রণ করলে আমরাও স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে শিক্ষার্থীদের অবহিত করবো। বর্তমান প্রজন্ম কে ভূমির নানা জটিল দিক গুলো জানাতে ও শিখাতে হবে। নিয়মিত খাজনা প্রদানের আহবান জানান। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। উপস্থিত সকল কে এবং ভূমি অফিসের সকল কর্মকর্তা সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা সহ আরো উপস্থিত ছিলেন প্রভাষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক উৎপল সাহা, শেখ শাহাজাহান আলী শাহিন, শেখ হেদায়েত হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইনসট্রাক্টর আবু মুসা।