বরিশালে যৌথ অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা আদায়

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৫:৫৮ পিএম
বরিশালে যৌথ অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা আদায়

বরিশালে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও লঞ্চ ঘাট এলাকার একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, দৈনন্দিন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মনীতি কিংবা সরকারি আইন অমান্যকারী প্রতিষ্ঠান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রোগীর পরীক্ষা রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর না থাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারের ও একটি মিষ্টির দোকানের মালিকের কাছ থেকে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে