দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৬:০০ পিএম
দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নারী ও কন্যা নির্যাতন, যৌণ সহিংসতা এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলুন শ্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন-স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও পরিবারসহ সর্বত্র নারী ও কন্যাদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে।

ধর্ষণ, যৌন নিপীড়ন ও নৃশংসতার ঘটনায় সমাজে আতঙ্ক তৈরি হয়েছে। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে নারী নির্যাতনের প্রতিবাদ জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে