মান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে ওয়ার্কসপ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ২১ মে, ২০২৬, ০৭:২৭ পিএম | প্রকাশ: ২১ মে, ২০২৬, ০৭:২৭ পিএম
মান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে ওয়ার্কসপ

নওগাঁর মান্দা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে জবই বিল ও পাশ্ববর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারদের নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১০টার দিকে পরিষদের সভাকক্ষে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প পরিচালক সামসুল করিম, মৎস্য অধিদপ্তর ঢাকার সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে প্রমুখ। শেষে ৪০ জন মৎস্যজীবী পরিবারের মাঝে ৪০টি বাছুর গরু বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে