কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারের বিশিষ্ট হোমিও ডাক্তার, সমাজসেবক পলাশ হোমিও হলের মালিক হাজীকামাল হোসেন(৬৫) সৌদি আরবে হজ ব্রত পালনের উদ্দেশ্যে গেলে বুধবার রাতে হৃদ হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনার মসজিদে কোবার পাশে অবস্থিত অবস্থিত হায়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...... রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দই পুত্র সহ
অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা বাজারের ব্যবসায়ী সহ তারাগুনিয়া নিজ এলাকায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ডাক্তার হাজী কামাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে মদিনার হায়াত হসপিটালে দুপুরে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত
সাড়ে দশটায় মৃত্যুবরণ করেন। ডাক্তার কামাল হোসেনের মদিনার মসজিদে নববীতে নামাজে জানাযা শেষে জান্নাতুল বাকিতে বাংলাদেশ সময় সকাল ৭ টায় তাকে দাফন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার কামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ
শুক্রবার বাদ আসর দৌলতপুরের উপজেলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে তার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।