মহাসড়কের পাশে পরেছিলো যুবকের রক্তাক্ত লাশ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২২ মে, ২০২৬, ০১:৩৫ পিএম | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০১:৩৫ পিএম
মহাসড়কের পাশে পরেছিলো যুবকের রক্তাক্ত লাশ

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকার সড়কের পাশে পরেছিলো এক যুবকের রক্তাক্ত লাশ।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (২২ মে) ভোর চারটার দিকে অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরও জানিয়েছেন, নিহতের পকেট থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে জানা গেছে-নিহত যুবকের নাম মো. সাগর (২২)। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মো. মিন্টু সরকার এবং লিলি বেগমের ছেলে।  সে অনুযায়ী নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে