রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৩:৪১ পিএম
রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রামিসা, আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গতকাল শুক্রবার সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোনারগাঁ উপজেলা খেলাঘর। মানববন্ধনে খেলাঘরের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন।

এসময় প্রতিবাদ সভায় খেলা ঘরের সংগঠক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় শিশু সাহিত্যিক ও সিসিমপুরের সাবেক কান্ট্রিডিরেক্টর শাহ আলম, খেলা ঘরের সাধারণ সম্পাদক রাজা রহমান, সদস্য কাজী নাজমুল ইসলাম লিটু, হাসি আলম, সোনারগাঁ উপজেলা উদিচি সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক রবিউল হুসাইন সহ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমাদের শিশুরা বর্তমানে কোথাও নিরাপদে নেই। গত দেড় বছরে দেশে প্রায় ৫৮০ জন শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৪৮৩ জন শিশু। তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাড়ায় তা ভাববার সময় এসেছে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্ষক ও হত্যাকারীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না। সরকারকে খুব দ্রুততম সময়ে এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিৎ যেন শিশুদের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা কোন রকম শঙ্কায় না থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে