বাঘায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন ঝর্ণা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৩:৪৭ পিএম
বাঘায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন ঝর্ণা

রাজশাহীর বাঘা উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন। শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে এ সম্মাননায় নির্বাচিত করেছে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এবং সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, ঝর্ণা খাতুন এর আগেও তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০২৩ সালে তার কর্মস্থল পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। ঝর্ণা খাতুন ২০২৫ সালে গুণী শিক্ষক নির্বাচিত হন এবং ২০২৬ সালে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে নতুন সাফল্য অর্জন করেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ঝর্ণা খাতুন বলেন, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, অনুপ্রেরণা এবং পরামর্শের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। এই সম্মান শুধুমাত্র আমার একার নয়, এটি আমাদের সবার সম্মিলিত সাফল্য। এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে